ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পীরগঞ্জে মহাসড়কে কচুর হাট, যানজটে বাড়ছে ভোগান্তি

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

১৪ সেপ্টেম্বর, ২০২৬,  2:11 PM

news image

দেশের একমাত্র বিলাসী কচুর সর্ববৃহৎ হাট  রংপুর জেলার পীরগঞ্জের খেজমতপুর। হাটের সরকারি হিসাবে এক বসরের জন্য ইজারায় ডাক চূড়ান্ত করা হয়েছে ৪৩ লাখ টাকা। কিন্তু হাট লাগানোর জন্য নির্দিষ্ট হাটের জায়গা প্রস্তুত থাকলেও সেখানে হাট'টি না বসিয়ে বসানো হয় ঢাকা -রংপুর মহাসড়কে। ফলে রংপুর-ঢাকা মহাসড়কে নিত্যদিনই যানজট লেগেই থাকে।

মহাসড়ক আইন-২০২১ অনুযায়ী সরকারের অনুমতি ছাড়া মহাসড়ক বা এর নির্ধারিত সীমানার মধ্যে কোনো ধরনের হাট-বাজার বসানো  বা ব্যবসায়িক কাজকর্ম পরিচালনা আইনত অপরাধ। কিন্তু খেজমতপুর  নামক স্থাণে সরকারি প্রায় ৫০ শতাংশ জায়গায় একটি শুধু বিলাসী কচু এ আলু ক্রয়-বিক্রয়ের জন্য থাকলেও হাট বসে রাস্তায়।

সরকারি ডাক অনুযায়ী, এই হাটটি এক বছরের জন্য ইজারা দেয়া হয়েছে ৪৩ লাখ টাকা। কিন্তু হাট ব্যবস্থাপনা কমিটি হাটের জায়াগায় হাট না বসিয়ে দিয়ে ১'শত গজ দূরে ৬ লেন মহাসড়কের একটি লেন বন্ধ করে বিলাসী কচুর হাট বসায়।যার কারণেই হরহামেশাই যানজটের সৃষ্টি হলে নানা দুর্ঘটনার স্বীকার হয়।

পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জানায়, চলতি মৌসুমে পীরগঞ্জ উপজেলায় ১ হাজার ২শ' হেক্টর জমিতে এই বিলাশী কচুর চাষ হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষক ব্যাপক উৎপাদন করে। প্রতি ৪০ কেজির একমণ বিলাসী কচুর মূল্য ১ হাজার ৫শ' থেকে ১ হাজার ৬শ' টাকা দরে বিক্রি হয়।

প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই হাটে নির্বিঘ্নে কচু ৭০-৮০ টন বেচাকেনা চলে। যার আনুমানিক মূল্য ৪৫-৪৬ লাখ টাকা। বর্তমান হাটের ইজারাদার,আহসান হাবিব প্রধান জানান, কচু হাটের জন্য নির্ধারিত হাট রয়েছে। মালামাল বহনে ভাড়া এক হওয়ায় কিন্তু ট্রাক চলাচলে সমস্যা।

সরকার হাটের রাস্তা প্রশস্ত করলে এখন ঐ হাটে বেচাকেনা করা সম্ভব হবে। একই কথা জানিয়েছেন ব্যবসায়ী ও স্থাণীয় জনসাধারণ। চলাচলের সুবিধার্থে রাস্তা সম্প্রসারণের কাজ করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন