ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পীরগঞ্জে বিলে গোসল করতে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

২০ জুলাই, ২০২৬,  3:49 AM

news image

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ১৭ জুলাই বিকেলে উপজেলার ৫ নং মদনখালী ইউনিয়নের আলমপুর খেরুয়া আলমপু গ্রামের ধারাকোল বিলে এ ঘটনা ঘটে।

নিহত রওজাতুল জান্নাত সানিফা (১৬) আলমপুর খেরুয়া আলমপুর গ্রামের বাসিন্দা, রজ্জব আলীর মেয়ে। সে পীরগঞ্জ আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান,সে  দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে ধারাকোল বিলে গোসল করতে যায়। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করেন।

মদনখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মঞ্জু গভীর শোক প্রকাশ করেন রওজাতুল জান্নাত সানিফার মৃত্যুতে। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো আপত্তি না থাকায় অপমৃত্যুর মামলা করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন