ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

২২ সেপ্টেম্বর, ২০২৬,  2:53 AM

news image

রংপুর জেলার পীরগঞ্জে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৭০ বছর বয়সী নুরুল ইসলাম নামের  এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়দরগাহ ইউনিয়নের গুজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মোঃ নুরুল ইসলাম (৭০) একই এলাকার বাসিন্দা।

এ ঘটনায় শিশুটির মা বিলকিস বেগম সোমবার (২১ সেপ্টেম্বর) পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিশুটির মা স্থানীয় বাজারে কাজ শেষে বাড়িতে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির উত্তর-পশ্চিম দিকে একটি ইউক্যালিপটাস বাগানের কাছে নুরুল ইসলামকে দেখতে পান তিনি। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা একটি কক্ষের দরজা বন্ধ অবস্থায় শিশুটিকে কান্নারত দেখতে পান।

এজাহারে শিশুটির মায়ের অভিযোগ, তখন শিশুটি জানায়, নুরুল ইসলাম তাকে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

এজাহারে আরও বলা হয়েছে, পরে পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন নুরুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে আটক করেন এবং তার গলায় জুতার মালা পরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

থানায় উপস্থিত লোকজনের সামনে নুরুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পীরগঞ্জ থানায় সোমবার (২১ সেপ্টেম্বর) এ ঘটনায় মামলা হয়েছে। মামলার নম্বর ৩৩।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন