ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

২৯ জুলাই, ২০২৬,  4:47 AM

news image

রংপুরের পীরগঞ্জে ৪ নং কুমেদপুর ইউনিয়নের শিবপুর গ্রামে ভূমি অফিস সংলগ্ন পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই রোজ সোমবার বেলা আড়াইটার দিকে শিবপুর ভূমি অফিস সংলগ্ন একটি পুকুরের পাশে জমি চাষ করতে যান গ্রামের এক কৃষক। এ সময় তিনি দুর্গন্ধ অনুভব করেন এবং আশে পাশে খুঁজতে থাকলে কচুরিপানার মধ্যে একটি বস্তা ভাসতে দেখে সন্দেহ হলে আশপাশের লোকজনকে ডাকেন।

পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তাটি খুলে ভেতরে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখা যায়। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত নারী একই এলাকার রসুলপুর লতার পাড়া  গ্রামের রাসেল মিয়ার স্ত্রী নার্গিস বেগম ৪৫ বছর (আনুমানিক) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী। তিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন এবং প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন।

রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশ জানান, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় নিহতের স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে।

উদ্ধার হওয়া মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর জেলার সহকারি পুলিশ সুপার (এএসপি), সিআইডির ক্রাইম জোন এবং পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা । ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন