ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পীরগঞ্জে অসহায় শিখা বেগমের পাশে উপজেলা প্রশাসন

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

১২ আগস্ট, ২০২৬,  4:47 PM

news image

রংপুর জেলার পীরগঞ্জ পৌর সভার ৬নং ওয়ার্ড ওসমানপুর মৌজার বাসিন্দা অসহায়  শিখা বেগমের পাশে দাড়ালো উপজেলা প্রশাসন।

১১ আগস্ট ২৬ইং মঙ্গলবার পীরগঞ্জ  উপজেলা প্রশাসন শিখা বেগমকে ঘর নির্মাণের জন্য নগদ অর্থ ও টিন প্রদান করেন। এতে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ফুটো ছাউনির ঘরে বসবাস করা পরিবারটির নিরাপদ আশ্রয়ের স্বপ্ন কিছুটা হলেও পূরণের পথে এগিয়ে যাবে।

শিখা বেগমের স্বামী শাহ আলম মিয়া কয়েক বছর আগে কর্মস্থলে দুর্ঘটনায় দুই পা হারিয়ে প্রতিবন্ধী হয়ে পড়েন। এরপর থেকে দুই শিশু কন্যা সন্তান ও প্রতিবন্ধী স্বামীকে নিয়ে সংসারের দায়িত্ব একাই সামলাচ্ছেন এই শিখা বেগম।

পরিবারটির বসবাসের ঘরটি ছিল অত্যন্ত জরাজীর্ণ। মাটির দেয়ালের বিভিন্ন অংশ খসে পড়েছে। টিনের ছাউনির হাজার ছিদ্র দিয়ে  বৃষ্টির পানি ঘরের ভেতরে প্রায় সব জায়গায় পড়ত। বৃষ্টির সময় বিছানা, কাপড়-চোপড়সহ ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে যেত। কখনও কখনও ছোট কন্যা সন্তানদের নিয়ে ঘরের এক কোণে বসেই রাত কাটাতে হতো শিখাকে।

এমন দুর্বিষহ জীবনযাপনের বিষয়টি তুলে ধরে বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন টিভি, নিউজ পোষ্টালে ব্যাপক প্রতিবেদন প্রচারিত ও প্রকাশিত হওয়ার পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের উদ্যোগে পরিবারটির জন্য ঘর নির্মাণে অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ মিয়া। সহায়তা পেয়ে শিখার পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিখা বেগম বলেন, ‘বৃষ্টির সময় ঘরের ভেতরে পানি পড়ত। বাচ্চাদের নিয়ে খুব কষ্টে থাকতে হতো। এখন প্রশাসন আমাদের ঘর করার জন্য সাহায্য করেছে। এতে আমাদের অনেক উপকার হলো।’

ইউএনও মাহমুদুল হাসান বলেন, সংবাদটি বিভিন্ন মাধ্যমে নজরে আসার পর পরিবারটির বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। তাদের ঘর নির্মাণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন