ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পীরগঞ্জে অনলাইনে জুয়া খেলার অভিযোগে আটক যুবক, ৪১টি ভুয়া সিম উদ্ধার

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

০৯ জুলাই, ২০২৬,  9:07 PM

news image

অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪১টি ভুয়া (ঘোস্ট) মোবাইল সিম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও চারজনকে পলাতক আসামি করে নতুন জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর মৌজায় বাসস্ট্যান্ড ওভারপাসের নিচে পাকা সড়ক থেকে মো. আতিকুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করেন। তিনি পীরগঞ্জ উপজেলার একবারপুর পূর্বপাড়া গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে।

অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে ৪১টি ভুয়া (ঘোস্ট) মোবাইল সিম উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশ দাবি করছে, এসব সিম অনলাইন ক্যাসিনো ও জুয়ার কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ২৪/২৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আরও চারজনকে পলাতক আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন