ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো: ফজলুল হক মিলন

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২৫ অক্টোবর, ২০২৫,  12:34 AM

news image

গাজীপুরে কালীগঞ্জে উপজেলা তুমলিয়া ইউনিয়নে শুক্রবার (২৪ অক্টোবর ) বিকালে ভাইয়াসূতি জয়কালী রাঁধা গোবিন্দ মন্দিরে শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনে হিন্দু সম্প্রদায়ের পূজার আয়োজন করা হয়।

হিন্দু সম্প্রদায়ের মাঝে আনন্দ উল্লাস ছড়িয়ে দিতে শ্যামা মাতার তারকব্রক্ষ হরিরাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন নীলা কীর্তন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি'র সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের পাশে থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের সবাইকে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন যেন সবাই মিলেমিশে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে পারি। আমি সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসবে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনভাবেই বিভাজন সৃষ্টি করা যাবে না। 

শ্যামাপূজা উদযাপন কমিটির কার্যকরী সভাপতি বাবু পানু চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ।

শ্যামাপূজা উদযাপন কমিটির সদস্য লিটন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. নাজমুল হাই মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজাহার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, শ্যামাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু রিপন চন্দ্র দাস প্রমুখ। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন