ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

পাপেট শোতে মুখরিত বইমেলার প্রথম শিশুপ্রহর

#

নিশাত শাহরিয়ার

২৭ ফেব্রুয়ারি, ২০২৬,  4:24 PM

news image

অনিশ্চয়তার দোলাচল কাটিয়ে মহান ভাষা আন্দোলনের স্মৃতিবাহী ফেব্রুয়ারি মাসের শেষ প্রান্তে এসে গতকাল বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র রমজান মাসের কারণে এ বছর মেলার সময়সূচিতে এসেছে পরিবর্তন।

প্রতিদিন বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। শুক্র, শনিবারসহ ছুটির দিনগুলোতে থাকবে শিশুপ্রহর। এদিন মেলার দ্বার খুলবে বেলা ১১টায়। শিশুপ্রহর থাকবে বেলা ১টা পর্যন্ত। এর পর থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে সবার জন্য। রাত সাড়ে ৮টা পর্যন্ত গ্রন্থানুরাগীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

আজ শুক্রবার মেলার প্রথম শিশুপ্রহর।রোদের তেজ আর রোজার আমেজ মিলিয়েও ছোটদের উচ্ছ্বাসে ভাটা পড়েনি। রঙিন মলাট, ছবি আঁকার খাতা, ছড়ার বই আর পুতুলনাচ—সব মিলিয়ে প্রথম শিশুপ্রহরে প্রাণ ফিরে পেয়েছে অমর একুশে বইমেলা।

শিশু প্রহরের মূল আকর্ষণ ছিল পাপেট শো। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জাহরিয়া মায়ের হাত ধরে একের পর এক স্টল ঘুরছিল। কার্টুন আঁকা বইয়ের পাতায় চোখ বুলিয়ে হঠাৎ থেমে যায় পুতুলনাচের মঞ্চের সামনে এসে। বারবার উঁকি—কখন শুরু হবে অনুষ্ঠান?

একসময় মঞ্চের পেছন থেকে ভেসে আসে ডাক, ‘বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা রেডি, তোমরা চলে এসো।’ মুহূর্তেই শিশুরা দৌড়ে সামনে গিয়ে বসে পড়ে। পাটি বিছানো মেঝেতে সারি সারি মুখ, পেছনে দাঁড়িয়ে অভিভাবকেরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন