ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

পাওনা টাকা না দিলে 'ব্যক্তিগত তথ্য' ফাঁসের হুমকি

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

১৯ মার্চ, ২০২৬,  8:55 PM

news image

​টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নে পাওনা টাকা আদায়ের এক অভিনব ও বিতর্কিত পদ্ধতি বেছে নিয়েছেন এক যুবক।

পাওনাদারদের উদ্দেশ্যে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক হুঁশিয়ারি বার্তায় তিনি জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের 'সেন্সিটিভ' বা ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবেন।

তামজিদুল ফেরদৌস নামক ওই যুবক তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, তার পাওনা টাকা উদ্ধারের জন্য তিনি দেনাদারদের সাত দিন সময় দিচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে পর্যায়ক্রমে প্রত্যেকের ব্যক্তিগত কিছু তথ্য ও দৃশ্য জনসমক্ষে আনা হবে।​

তার দাবি অনুযায়ী, এসব তথ্যের মধ্যে রয়েছে— কক্সবাজারের ফুটেজ, ডিসি লেকের ভেতরের ছবি, বিভিন্ন বাড়িতে ধারণকৃত দৃশ্য এবং সোল পার্কের একান্ত কিছু মুহূর্ত। এই সমস্ত তথ্য তার 'গুগল ড্রাইভ'-এ সংরক্ষিত আছে বলে তিনি পোস্টে দাবি করেছেন।

​এলাকায় চাঞ্চল্য:ফেসবুক পোস্টটি মুহূর্তেই স্থানীয়দের নজরে আসে এবং এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। পাওনা টাকা আদায়ের জন্য এমন 'ডিজিটাল ব্ল্যাকমেইলিং'-এর পথ বেছে নেওয়া আইনত দণ্ডনীয় কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন হিসেবে দেখছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, পাওনা টাকা আদায়ের আইনি পথ থাকলেও কারো ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ।

তবে এখন পর্যন্ত অভিযুক্ত যুবক বা ক্ষতিগ্রস্ত পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে পুরো ঘাটাইল জুড়ে তোলপাড় চলছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন