ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

পটিয়ায় পুলিশের অভিযানে গরু চোর ‘জামাই ফারুক’সহ গ্রেপ্তার ৪

#

ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)

২৪ এপ্রিল, ২০২৬,  12:17 AM

news image

চট্টগ্রামের পটিয়া থানার পুলিশের পৃথক অভিযানে গরু চোর ‘জামাই ফারুক’সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পটিয়া থানাধীন মৌলভী বাজারের এক মুদি ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় দায়ের করা মামলা নং-১৭ ধারা (৪৫৭/৩৮০ পেনাল কোড) তদন্তকালে এসআই (নিরস্ত্র) মো. জুয়েল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ওই মামলার সঙ্গে জড়িত গরু চোর মো. ফারুক ওরফে ‘জামাই ফারুক’ (৫০)-কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে মক্কা হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, থানা এলাকায় দিবাকালীন সিয়েরা-১০ ডিউটিতে নিয়োজিত এসআই (নিরস্ত্র) মো. কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সূত্রধর পাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম তুহিন (২৯) ও মো. ইমন (৩০)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

এছাড়া পৃথক আরেক অভিযানে পৌরসভা মোবাইল ডিউটিতে নিয়োজিত এএসআই (নিরস্ত্র) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সূত্রধর পাড়া এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে কানু বিশ্বাস (৫০)-কে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট মামলায় যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন