ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নোয়াখালী এক্সপ্রেসে অভিনয় করছেন রংপুরের এনামুল

#

নিশাত শাহরিয়ার

২৪ অক্টোবর, ২০২৫,  1:41 PM

news image

নুরুল হুদা একদা ভালোবেসেছিল, অতঃপর নুরুল হুদা, আমাদের নুরুল হুদা, ফুল এইচডিসহ অসংখ্য জনপ্রিয় ধারাবাহিকের নির্মাতা অরন্য আনোয়ার।

সম্প্রতি তিনি শুরু করেছেন নতুন ধারাবাহিক নাটক "নোয়াখালী এক্সপ্রেস"। এই নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রংপুরের ছেলে এনামুল হক। এর আগে তিনি এনটিভিতে প্রচারিত সাইদ তারেকের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক লাইফ পার্টনার ডটকম, আরটিভিতে প্রচারিত এফ জামান তাপসের পরিচালনায় ধারাবাহিক নাটক নিউটনের তৃতীয় সুত্র, বৈশাখী টিভিতে প্রচারিত লিটু সাখওয়াতের রচনা ও খান মোহাম্মদ বদরুদ্দীনের পরিচালনায় ধারাবাহিক নাটক খুন ও অতঃপর, মাছরাঙা টিভিতে প্রচারিত জাহিদ হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক ডনসহ বেশকিছু একক নাটকে অভিনয় করেছেন।

তবে এই প্রথম তিনি অরন্য আনোয়ারের "নোয়াখালী এক্সপ্রেস" এ পুরো নাটকজুড়ে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।নোয়াখালীর একটি  বিশেষ অঞ্চলের কাহিনি নিয়ে নাটকটি নির্মিত হয়েছে।

ছোট বেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ এনামুল হকের। ২০০৪ সালে যুক্ত হন রংপুরের সারথি একাডেমির সাথে। এরপর ২০১২ সালে ঢাকায় এসে যুক্ত হন নাগরিক নাট্যাঙ্গানে। ‌

প্রথম সিজনে নাটকটি ১০০ পর্বের সুটিং করার কথা রয়েছে। ৮০ পর্বের সুটিং সম্পন্ন হয়েছে।আসছে নভেম্বরের ২ তারিখ থেকে "নোয়াখালী এক্সপ্রেস" নাটকটি গ্লোবাল টিভি ও গ্লোবাল ইউটিউব চ্যানেলে সপ্তাহে ৫ দিন প্রচারিত হবে।তিনি বলেন, অরন্য আনোয়ারের নাটক মানেই ভালো কিছু। আর আমি রংপুরের ছেলে হয়ে পিউর নোয়াখালী ভাষা ডেলিভারি দেয়া সবার জন্য আলাদা সারপ্রাইজ হবে।

নাটকের অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন-আশরাফ সুপ্ত, সাদ্দাম মাল, মিহি আহসান, রেজমিন সেতু, আশরাফুল ইসলাম সোহাগ, জাভেদ গাজী, সুজাত শিমুল, রেশমা আহমেদ, সুমাইয়া অর্পা, তাবাসসুম মিথিলা, শেহজাদ ওমর, তনয় বিশ্বাস, তানভীর মাসুদ, আমিন আজাদ, শারমিন শর্মী, জাহাঙ্গীর আলম, সাগর মৈত্রী, হিরা মণি, জহির হক, রাবেয়া সুলতানা মুক্তা, তরিকুল ইসলাম তারেক, স্নিগ্ধা, জেবুনেসা সোবহান টুনটুনি, অধরা নীহারিকা, মার্শাল, রেজা, সুজন বিশ্বাস, সুবর্না মজুমদার।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন