ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

নীল চাঁন খানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের অভিযোগে মানববন্ধন

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

৩০ এপ্রিল, ২০২৬,  12:38 PM

news image

‎গাজীপুর মহানগরের গাঁজা থানার সাইনবোর্ড খাইল টেক এলাকায় মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বুধবার বিকেলে অনুষ্ঠিত এই মানববন্ধনে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশ নেন।‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার বাসিন্দা নীল চাঁন খানের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি একজন সজ্জন ও নিরীহ ব্যক্তি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা পরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।

‎স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, “নীল চাঁন ভাই আমাদের এলাকার একজন ভালো মানুষ। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা বিশ্বাসযোগ্য নয়। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।”

‎আরেক বক্তা জাহিদুল ইসলাম বলেন, “আমার বাবা একজন নিরীহ মানুষ। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই মিথ্যা মামলা সাজানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

‎মানববন্ধনে অংশ নেওয়া এক নারী বলেন, “আমরা এলাকার নারীরা নীল চাঁন খানকে একজন ভালো মানুষ হিসেবেই জানি। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

‎এসময় বক্তারা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

‎এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নুরুল ইসলাম নামের এক ব্যক্তি নীল চাঁন খানের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে নুরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন