ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হবে

#

নিশাত শাহরিয়ার

২৩ সেপ্টেম্বর, ২০২৫,  6:22 PM

news image

পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে ইউএনডিপির মাধ্যমে এসব আনা হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশকে ৪০ হাজার বডি ক্যামেরা সরবরাহ করা হবে।

কত টাকা খরচ হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ব্যয়ের পরিমাণ কয়েকশ কোটি টাকা হতে পারে তবে নির্দিষ্ট করে এখনই বলা সম্ভব নয়। ইউএনডিপির (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) মাধ্যমে এসব ক্যামেরা সংগ্রহ করা হবে বলে জানান তিনি। 

কেন ইউএনডিপির মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে—এ প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা যেমন টিকা ইউনিসেফের মাধ্যমে আনি ঠিক তেমনি এখানে ইউএনডিপি আমাদের জন্য মান ও দামের নিশ্চয়তা দেবে। এতে আমাদের টেন্ডার প্রক্রিয়ার জটিলতায় যেতে হবে না কারও সঙ্গে দরকষাকষিও লাগবে না।

বডি ক্যামেরা কেনার অর্থের উৎস প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্পের ব্যয় বাংলাদেশ সরকারই বহন করবে। অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ দেওয়া হবে এবং নির্বাচন সংক্রান্ত খাত থেকেই খরচ মেটানো হবে। তবে এই ক্যামেরাগুলো নির্বাচন কমিশনের জন্য নয়, সরাসরি পুলিশের ব্যবহারের জন্য দেওয়া হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন