সংবাদ শিরোনাম
মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)
০৩ সেপ্টেম্বর, ২০২৬, 9:53 PM
নিজ জেলা ভোলা সফরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী
২ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান এমপি সরকারি সফরে ভোলা সফরে যান। মন্ত্রী ভোলায় এসে তাঁর নিজ বাসভবনে পৌঁছালে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার। এসময় ভোলা জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
জেলা প্রশাসক ডা. শামীম রহমানসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং জেলা পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন।
সম্পর্কিত