ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নিখোঁজের তিনদিন পর মিললো কাঁটা লাশ

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৫ মে, ২০২৬,  10:28 PM

news image

 মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের বাসিন্দা কবির মিয়ার ছেলে রমজান আলী হৃদয় (পেশায় রাজমিস্ত্রি) গত দুই-তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বৃহস্পতিবার (১৪ই মে) সন্ধ্যা প্রায় ৫টার দিকে জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকার ভাড়াউড়া নামক স্থানে রেললাইনের পাশে কাঁটাপড়া অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরবর্তীতে হৃদয়ের পরিবারের লোকজন ও রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমেদ রাসেল মরদেহটি রমজান আলী হৃদয়ে'র বলে শনাক্ত করেন।

হৃদয়ের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার,স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। অনেকেই জানান, হৃদয় একজন পরিশ্রমী ও শান্ত স্বভাবের যুবক ছিলেন।

তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি প্রশাসন। ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে! তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন