ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নারী উদ্যোক্তার পুরস্কার পেলেন রাকা জান্নাতি

#

রকিবুল ইসলাম আফ্রিদি

২১ মে, ২০২৬,  11:04 PM

news image

দেশের চলচ্চিত্রের সোনালী দিনের অভিনেত্রী দিলারা ইয়াসমীনের মেয়ে রাকা জান্নাতি। কৈশোর ও তারুণ্যে অনেকেই ভেবেছিলেন, মায়ের পথ অনুসরণ করে তিনিও অভিনয়ে আসবেন। তবে সেই ধারণা ভুল প্রমাণ করে পড়াশোনা শেষ করে তিনি কর্পোরেট সেক্টরে চাকরিজীবন শুরু করেন। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানে তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছেন।

রাকা জান্নাতি বর্তমানে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান পুণ্যরিভের কর্ণধার। তিনি দেশীয় শোবিজ ও বিনোদন অঙ্গনে একজন উদীয়মান ও সক্রিয় প্রযোজক হিসেবে কাজ করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে একটি বিজনেস অ্যাওয়ার্ড অর্জন করেছেন। সম্প্রতি এ প্রতিবেদকের সঙ্গে কথা বলেন তিনি।

কর্মজীবনের সূচনা প্রসঙ্গে রাকা বলেন, “প্রথমদিকে একটি এয়ারলাইনস কোম্পানিতে চাকরির মাধ্যমে পেশাজীবন শুরু করি। পরবর্তীতে টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতে কাজ করেছি। সে সময় সিটিসেল এবং বাংলাদেশ ইনফোর মতো প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম।”

দীর্ঘ সময় কর্পোরেট চাকরিতে থাকলেও উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আগ্রহ ছিল রাকার। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠার কারণে বিনোদন অঙ্গনের প্রতিও তার আগ্রহ তৈরি হয়। সেই ভাবনা থেকেই তিনি মিডিয়া ও চলচ্চিত্র প্রযোজনায় মনোনিবেশ করেন। পরে প্রতিষ্ঠা করেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পুণ্যরিভ। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দুটি চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করেছে। শিগগিরই চলচ্চিত্র দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মা দিলারা ইয়াসমীনকে নিয়ে রাকা বলেন, “আমাদের পরিবারে সাংস্কৃতিক চর্চার পরিবেশ ছিল। আমার মা বাংলাদেশের চলচ্চিত্রের ৮০ ও ৯০ দশকের সুপরিচিত অভিনেত্রী দিলারা ইয়াসমীন। তিনি তার সময়ে দেশের শীর্ষ নায়কদের বিপরীতে শতাধিক চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেছেন। শৈশব থেকেই সেই সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠার কারণে শিল্প ও চলচ্চিত্রের প্রতি আমার আগ্রহ তৈরি হয়েছে।”

রাকা জান্নাতি জানান, বর্তমানে তিনি চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে নতুন গল্প, সামাজিক বিষয়বস্তু ও সৃজনশীল নির্মাণকাজ নিয়ে কাজ করছেন। চলচ্চিত্রের বাইরে বিজ্ঞাপনচিত্র, নাটক, টেলিফিল্ম, কর্পোরেট ও বিভিন্ন প্রতিষ্ঠানের ডকুমেন্টারি নির্মাণও করছেন তিনি। এসব কাজের স্বীকৃতি হিসেবেই সম্প্রতি নতুন প্রজন্মের নারী উদ্যোক্তা হিসেবে বিজনেস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন রাকা জান্নাতি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন