ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

নাটোরে সিএমএসএমই নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরন ও স্বাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

২২ এপ্রিল, ২০২৬,  2:52 AM

news image

নাটোরে সিএমএসএমই নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরন  ও আর্থিক অন্তর্ভুক্তি স্বাক্ষরতা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১০ টার দিকে নাটোর শহরের সাহারা কনভেনশন হলে সোনালি ব্যাংক পিএলসি নাটোর এর আয়োজনে নাটোর জেলার সকল তফসিলি ব্যাংকের অংশগ্রহণে এবং সংশ্লিষ্ট ব্যাংক সমূহের নারী উদ্যোক্তাগনের উপস্থিতিতে  সিএমএসএমই নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরন ও আর্থিক অন্তর্ভুক্তি স্বাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক (গ্রেড-১) মোঃ আমজাদ হোসেন খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী এর পরিচালক (পরিদর্শন) মোঃ নাজিম উদ্দিন এবং সোনালি ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার`স অফিস রাজশাহীর জেনারেল ম্যানেজার ইনচার্জ মোঃ শওকত জামান।

সভাপতিত্ব  করেন মোঃ আহসান রেজা, ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ, সোনালি ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, নাটোর। অতিথিবৃন্দসহ দক্ষ প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সিএমএসএমই খাতে সহজ শর্তে ঋণ প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হয়। নারী উদ্যোক্তারা এখন আর পিছিয়ে নেই, তারা ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

বক্তারা আরও বলেন, “আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হলে নারীদের ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সচেতন করতে হবে। এই ধরনের প্রশিক্ষণ তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।”

এছাড়াও নারী উদ্যোক্তাগণ সহজ শর্তে ব্যাংকসমূহ থেকে কিভাবে ঋণ পেতে পারেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ১০০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন