ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নাটোরে ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের চার সদস্য গ্রেফতার

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১৫ নভেম্বর, ২০২৫,  9:43 PM

news image

নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর বিশেষ অভিযানে বড়াইগ্রামের জোনাইল বাজার এলাকা থেকে অটো রিকশা ও মোটরসাইকেল চুরির পরিকল্পনাকারী চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে মাদকদ্রব্য উদ্ধার ও রাত্রিকালীন টহল কার্যক্রমের সময় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ১। আল আমিন (৩১), পিতা: দুলাল, সাং: ক্ষিদ্র বরিয়া, থানা: সিংড়া ২। সুজন (২৫), পিতা: বক্কার, সাং: গঙ্গারামপুর, থানা: গুরুদাসপুর।‌ ৩। উজ্জ্বল (৩৫), পিতা: জব্বার, সাং: বড় শাওইল ৪। মামুন (৩০), পিতা: নুর মোহাম্মদ, সাং: বড় শাওইল, থানা: সিংড়া, জেলা নাটোর।

ডিবি সূত্র জানায়, গোপন খবর পেয়ে জোনাইল বাজার এলাকায় অবস্থান নেওয়া চক্রটির ওপর নজর রাখা হয়। ডিবি টিম ঘটনাস্থলে গেলে চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে চারজনকেই আটক করা হয়।

এ সময় আল আমিনের হেফাজত থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়‌ যার কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আল আমিন স্বীকার করেন যে মোটরসাইকেলটি চোরাই এবং তারা অটো রিকশা বা মোটরসাইকেল চুরির উদ্দেশ্যে ওই এলাকায় একত্রিত হয়েছিল। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন- চুরি-ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে নাটোর জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। রাত্রিকালীন টহল বৃদ্ধি করা হয়েছে এবং অপরাধ দমনে আমাদের অভিযান চলমান থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন