ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

নাটোরের লালপুরে কন্টেইনারে তেল নেয়ার ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০২ এপ্রিল, ২০২৬,  1:30 AM

news image

নাটোরের লালপুরে সাদিয়া তেল পাম্পে অবৈধভাবে কন্টেইনারে তেল নেয়ার ভিডিও ধারণের সময় এশিয়ান টেলিভিশনের লালপুর উপজেলা প্রতিনিধি ওমর ফারুকের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার কদিমচিলাম এলাকায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক ওমর ফারুক জানান, পাম্পে মোটরসাইকেলপ্রতি ১০০ টাকার তেল দেওয়া হলেও একই সময়ে একজনকে তিনটি ৫০ লিটারের কন্টেইনারে তেল নিতে দেখা যায়। বিষয়টি ভিডিও ধারণ করতে গেলে কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারী ক্ষুব্ধ হয়ে তাকে গালমন্দ করেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশের সামনেই পাঁচ-ছয়জন ব্যক্তি তাকে কিলঘুষি মেরে আহত করে।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

অভিযোগ অস্বীকার করে আব্দুল বারী বলেন, “আমি তাকে মারধরে অংশ নেইনি।শুধু ভিডিও ধারণ করতে নিষেধ করেছি। এরপরই কয়েকজন উত্তেজিত হয়ে তাকে মেরেছে।”

লালপুর থানার ওসি মুজিবুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন