ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নাটোরের বাগাতিপাড়া জিগরী গ্রামে কাবিখার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

২৮ নভেম্বর, ২০২৫,  12:27 AM

news image

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জিগরী গ্রামের দিয়াড়পাড়ায় কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের আওতায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ সংস্কার কাজের উদ্বোধন করেন ৩ নং বাগাতিপাড়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন।

দীর্ঘদিন সংস্কার না হওয়া জিল্লুর রহমানের বাড়ি থেকে হাফিজুলের বাড়ি পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছিলো স্থানীয়রা। নতুন করে সংস্কার শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে দেখা গেছে স্বস্তি।

উদ্বোধনকালে প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন- এলাকার মানুষের স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতেই এই সংস্কার কাজ গ্রহণ করা হয়েছে। উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নেই আমরা কাজ করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মোঃ আজগর আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম, সৈকত আহম্মেদ স্বাধীন, হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, সড়ক সংস্কার কাজ সম্পন্ন হলে গ্রামের সামগ্রিক যোগাযোগব্যবস্থা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন