ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় নিখোঁজ কিশোরের এক মাসেও মেলেনি সন্ধান

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১৬ জানুয়ারি, ২০২৬,  2:34 PM

news image

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক মাস পেরিয়ে গেলেও নিখোঁজ কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারে চরম উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে।

নিখোঁজ কিশোরের নাম মোঃ সাগর। সে বাগাতিপাড়া থানাধীন দয়ারামপুর ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামের বাসিন্দা। গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের সময় সে নিজ বাড়ি থেকে দয়ারামপুর বাজারের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের পর স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। এক মাস ধরে সন্তানকে ফিরে না পেয়ে দিন দিন ভেঙে পড়ছেন তার মা মোছাঃ পপি বেগম।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বাগাতিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। পরিবারের পক্ষ থেকে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করা হয়েছে।

নিখোঁজ কিশোর সাগরের কোনো সন্ধান পাওয়া গেলে ০১৭৯৬৯৮২৫৬১ নম্বরে যোগাযোগ করতে অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন