ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নাটোরের বাগাতিপাড়ার কলাবাজারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

২৮ নভেম্বর, ২০২৫,  12:03 PM

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া রাজারহাট কলাবাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় স্থানীয় ৪ নং দয়ারামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন এবং দেশবাসীর কাছেও তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন। অংশগ্রহণকারীরা বলেন, দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের গুরুত্বপূর্ণ এই নেত্রীর সুস্থতা কামনায় এ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাহফিল শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন- বাগাতিপাড়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আনসার হোসেন মন্ডল, বাগাতিপাড়া উপজেলা ছাত্রদল আহবায়ক সোহেল রানা, বাগাতিপাড়া উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক, আবু তালহা মানিক, বাগাতিপাড়া উপজেলা যুবদল সদস্য ইমরান হোসেন, দয়ারামপুর ইউনিয়ন বিএনপি সাবেক সহসভাপতি হায়দার আলী মেম্বার,বাগাতিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আনসার আলী মন্ডল, বাগাতিপাড়া কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, বাগাতিপাড়া উপজেলা বিএনপি সাবেক সদস্য সাইফুল মাস্টার, বাবু ফকিরসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, রাজনৈতিক মতভেদ ভুলে দেশনেত্রীর সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানানো হচ্ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন