ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী

নরসিংদীতে কিশোরী হত্যাকাণ্ডে এবি পার্টির তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

#

নিশাত শাহরিয়ার

২৭ ফেব্রুয়ারি, ২০২৬,  3:37 PM

news image

নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী একটি শর্ষেখেত থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে কয়েকজন তরুণ ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরিবার বিচার চেয়ে মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ানের দ্বারস্থ হলেও তারা ন্যায়বিচার পায়নি। বরং অভিযোগ করার কারণে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে অপহরণ ও পরবর্তীতে নির্মম হত্যার পথ বেছে নিয়েছে। 

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন,একটি কিশোরী ধর্ষণের বিচার চাওয়ায় তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে,এটি কেবল একটি পরিবার নয়, সমগ্র জাতির জন্য লজ্জা ও আতঙ্কের বিষয়। বিচারহীনতার সংস্কৃতি এবং স্থানীয় প্রভাবশালীদের নীরবতা-প্রশ্রয়ই এমন নৃশংসতার জন্ম দেয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই,ধর্ষক ও খুনিদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় থাকতে পারে না, তারা কেবল অপরাধী।নেতৃবৃন্দ আরও বলেন,

অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে।জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও আইনি সহায়তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।

বিচারপ্রার্থীদের ভয়ভীতি ও সামাজিক চাপে ফেলে আপস-মীমাংসার সংস্কৃতি বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এবি পার্টি মনে করে, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধে বিচারহীনতা চলতে থাকলে সমাজে ন্যায়বিচারের প্রতি আস্থা ভেঙে পড়বে। একটি সভ্য রাষ্ট্রে কোনো কিশোরীকে ন্যায়বিচার চাওয়ার অপরাধে প্রাণ দিতে হবে, এটি কখনো মেনে নেওয়া যায় না। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন