ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নবীনগরে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

#

মো: আক্তারুজ্জামান (ব্রাহ্মণবাড়িয়া)

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  7:21 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদী তীরবর্তী ধরাভাঙ্গা গ্রামের এমপি টিলা এলাকা থেকে আমিন হোসেন নামে (৪২) এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে নবীনগর উপজেলার মেঘনা নদীতীরবর্তী ধরাভাঙ্গা গ্রামের এমপিটিলা এলাকার নদীর পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমীর হোসেন (৪০) নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং দিগল্যাকান্দি (বদলবাড়ি) গ্রামের মতিউর রহমানের ছেলে।

নিহতের ভাই বকুল মিয়া জানান, আমির হোসেন পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন, বুধবার সন্ধ্যায় বাড়িতে আসার কথা ছিলো, বাড়িতে আসার পথে তার প্রতিপক্ষের লোকজন তাকে অপহরণ করে নদীতে নিয়ে নিশংসভাবে হত্যা করে।পরদিন ফেসবুকে লাশের ছবি দেখে নবীনগর থানায় এসে আমার ভাইকে আমরা শনাক্ত করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুনীল চন্দ্র সূত্রধর বলেন, বৃহস্পতিবার ভোরে আমীর হোসেন নামে (৪২) এক ইউপি সদস্য'র মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন অংশে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে।’

এবিষয়ে নবীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া লাশের মাথা, হাতে পায়ে ও শরীরের বিভিন্ন অংশে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পূর্ব বিরোধের জেরধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমীর হোসেনের বিরুদ্ধে রায়পুরা থানায় মোট ৫টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন