ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পাকিস্তানের বিরুদ্ধে মিরপুরে ইতিহাস গড়লো বাংলাদেশ লন্ডনে চতুর্থবারের মতো কাউন্সিলর হলেন মৌলভীবাজারের সাবিনা কুলাউড়ায় ডিআইজির নির্দেশনায় সড়কে অভিযানে মামলা ও যানবাহন জব্দ ‎হাজী জমিরউদ্দিন খান সড়কের বেহাল দশা ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ আটক ১ লাকসামে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে আটক নারী করিমগঞ্জের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সাঈদের মৃত্যু কালীগঞ্জে প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভূমি অফিসে হয়রানি নয় মিলবে দ্রুত সেবা: দিল আফরোজ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ চ্যাম্পিয়ন সাম্মী আক্তার সিনহা

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১১ মে, ২০২৬,  4:43 AM

news image

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নাটোরের সিংড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী মোসা. সাম্মী আক্তার সিনহা (১৩)।

সে সিংড়া উপজেলার ১ নং সুকাশ ইউনিয়নের ঐতিহ্যবাহী বেলোয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী সাম্মী নিয়মিত অনুশীলন ও শিক্ষকদের দিকনির্দেশনায় নিজেকে গড়ে তুলছে একজন সম্ভাবনাময় ক্রীড়াবিদ হিসেবে। তার এই সাফল্যে পরিবার, বিদ্যালয় ও পুরো ইউনিয়নজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে।

বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আলম হোসেন বলেন, “সাম্মী অত্যন্ত পরিশ্রমী ও প্রতিভাবান একজন শিক্ষার্থী। নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাসের কারণেই সে আজ এই সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতে সে আরও বড় পর্যায়ে ভালো করবে বলে আমরা আশাবাদী।”

স্থানীয়দের মতে, সাম্মী আক্তার সিনহার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়; এটি পুরো সুকাশ ইউনিয়নের জন্য গর্বের বিষয়। তার এই কৃতিত্ব অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে।

সাম্মী আক্তার সিনহার বাবা ১ নং সুকাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৌরভ হোসেন মেয়ের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মেয়ের এই অর্জনে আমি একজন বাবা হিসেবে সত্যিই গর্বিত। ছোটবেলা থেকেই সে খেলাধুলার প্রতি আগ্রহী ছিল। আমি সবসময় তাকে উৎসাহ দিয়েছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারে।”

উল্লেখ্য, প্রতিযোগিতাটির আয়োজন করে জেলা প্রশাসন, নাটোর ও জেলা ক্রীড়া অফিস, নাটোর। জেলার তরুণ ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।