ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

নওয়াপাড়ায় ব্যবসায়ীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

০৪ নভেম্বর, ২০২৫,  4:03 AM

news image

যশোরের নওয়াপাড়ায় ব্যবসায়ীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১টায় বন্দর নগরী নওয়াপাড়ার ইসলামী ব্যাংক শাখার সামনে ব্যবসায়ী নেতা শমসের আলমের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শতাধিক ব্যবসায়ী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের নওয়াপাড়া শাখার সাবেক ম্যানেজার মোস্তফা মেহেদী হোসাইন চৌধুরী, সাবেক ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ সাফারুল ইসলাম এবং বর্তমান ম্যানেজার (অপারেশন) আব্দুল হান্নান ব্যক্তিগত স্বার্থে ব্যাংকের নিয়মনীতি উপেক্ষা করে কোটি কোটি টাকার অনৈতিক লেনদেন করেছেন।

বক্তারা আরও বলেন, বিষয়টি ফাঁস হয়ে গেলে নিজেদের দায় এড়াতে উক্ত কর্মকর্তারা নওয়াপাড়ার নির্দোষ ও সৎ ব্যবসায়ীদের নামে দুদকে মিথ্যা মামলা দায়ের করেন। এতে প্রকৃত ব্যবসায়ীরা চরম হয়রানির শিকার হচ্ছেন।মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং জড়িত ব্যাংক কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন