ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০২ জুলাই, ২০২৬,  9:11 PM

news image

নওগাঁর পোরশায় ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীস্মকালীন কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে। 

উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩ হাজার ৪৯৬ জন কৃষককের মাঝে গ্রীস্মকালীন পেঁয়াজ, মরিচ বীজ, বৃক্ষ রোপন, লেবু, এয়ার ফ্লো মেশিন স্থাপন, খরিপ মৌসুমে বিভিন্ন জাতের শাকসবজীর বীজ ও রোপা আমন ধান ফসলের আবাদ বৃদ্ধির জন্য বিনামূল্যে চারা, বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এসময় পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা  নিয়ামত উল্লাহ্, আফজাল হোসেন, সামিউল ইসলাম, আকমাল হোসেনসহ কর্মকর্তা ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন