ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নওগাঁর পোরশায় আটক মাদক ব্যবসায়ী

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০৪ জুন, ২০২৬,  4:03 PM

news image

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে পোরশার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টায় পোরশা থানার নিতপুর ইউনিয়নের জিরোপয়েন্ট কপালীর মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়।

মাদক ব্যবসায়ী মোঃ তসলিম উদ্দীন (৩৭), পিতা- মনোয়ার হোসেন মনু, গ্রাম- কপালীর মোড়, থানা- পোরশা, জেলা-নওগাঁ এর দেহ তল্লাশি করে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১৫০০/- টাকা উদ্ধার করা হয়।

মাদক ব্যবসায়ী মোঃ তসলিম উদ্দীনের বিরুদ্ধে ইতোপূর্বে ৫টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক বিরোধী অভিযান চলমান আছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন