ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নওগাঁর নোচনাহারে জমে উঠেছে আমের হাট

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১৫ জুন, ২০২৬,  5:48 PM

news image

নওগাঁর পোরশা উপজেলার নোচনাহার বাজারে এখন দিন-রাত চলছে আম কেনাবেচার ধুম। সময়ের সাথে সাথে এই বাজারটি এখন এলাকার অন্যতম বৃহত্তর আম বাজারে পরিচিত  হয়েছে। প্রতিদিন ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত স্থানীয় অগ্রগামী আম  চাষি, বাগান মালিক ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি আম ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত থাকছে পুরো বাজার এলাকা।

​চলতি মৌসুমে নোচনাহার বাজারে বাহারি জাতের আম। বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে আম্রপালি, ব্যানানা ম্যাংগো, বাড়ি-4 এবং ল্যাংড়া জাতের আম। এছাড়াও স্থানীয় কিছু সুস্বাদু জাতের আমও বাজারে পাওয়া যাচ্ছে। চাষিরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের ফলন যেমন ভালো হয়েছে, তেমনি আমের আকার ও রঙও বেশ আকর্ষণীয়।

​সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, প্রতিদিন শত শত অটো ভ্যান ও ট্রলিতে করে চাষিরা তাদের বাগানের তাজা আম বাজারে নিয়ে আসছেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা আড়তদার ও পাইকাররা সরাসরি এখান থেকে আম সংগ্রহ করছেন।

​দাম নিয়ে চাষিদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কিছু চাষি জানান, শুরুতে দাম কিছুটা কম থাকলেও বর্তমানে আমের মান অনুযায়ী ভালো দাম পাওয়া যাচ্ছে। অন্যদিকে পাইকারি ক্রেতারা বলছেন, নোচনাহার বাজারের আমের মান ভালো এবং যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক হওয়ায় তারা প্রতি বছরই এখান থেকে আম কিনতে আসেন।

​নোচনাহার বাজারকে কেন্দ্র করে স্থানীয় শত শত মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। আম পাড়া, প্যাকেজিং, ক্যারেট তৈরি এবং পরিবহনের কাজে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় শ্রমিকেরা। বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা এবং যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​যদি আবহাওয়া স্বাভাবিক থাকে এবং বাজার দর এমন থাকে, তবে চলতি মৌসুমে নোচনাহার বাজারে প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকার আমের বাণিজ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আম চাষি আলহাজ্ব মোঃআশাদুর রহমান,  আলহাজ্ব মোঃমন্টু রহমান জানান, এবার আম্রপালি আমের দাম ভালো ২৮শ থেকে ৩ হাজার তবে সাননে আমের দাম বাড়তে পারে বলে জানান তারা। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন