ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ধনী গরিব সবার জন‍্য কাজ করছে সরকার: জেলা প্রশাসক

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৫ এপ্রিল, ২০২৬,  3:43 AM

news image

সরকার ধনী, গরিব সবার জন‍্য কাজ করছে বলে জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামন পাবেল। 

শুক্রবার সকালে জেলার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে স্কলার্স ফাউন্ডেশন মৌলভীবাজার কৃতক আয়োজিত জেলা ব‍্যাপি মেধা যাচাই পরিক্ষা-২০২৫ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশে সংখ্যায় অনেক লম্বা পরিবার আছে, যারা তিন বেলা ঠিক মতো খেতেই পারেনা, পড়ালেখার খরচ চালাবে কি করে। গরিব পরিবারের ছেলে মেয়েরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে, তাদের প্রতি বেশি করে নজর দিতে হবে।

জেলা প্রশাসক বলেন, মেধাবীদের মূল‍্যায়নের নানান ধরনের পদ্ধতি রয়েছে, কিন্তু আমাদের মেধাবীদের মূল‍্যায়নের একটি মাত্র পদ্ধতিতে প্রকৃত মেধাবীদের তুলে আনা একটু কঠিন।

পৃথিবীর অনেক উন্নত দেশে  সিক্স-সেভেন পর্যন্ত পরিক্ষার সিস্টেমই নাই। সিক্স- সেভেন পর্যন্ত বাচ্চাদের শেখায়, কিভাবে গল্প বলতে হয়, কিভাবে ক্রিয়েটিভ চিন্তা করতে হয়। কিন্তু আমাদের দেশে যেটা হয়ে থাকে, আমারা মুখস্ত বিদ‍্যার মধ‍্যে পড়ে থাকি, এভাবেই ফাস্ট, সেকেন্ড নির্ধারণ হয় বলে মন্তব্য করেন তিনি। 

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামন পাবেল বলেন, আমাদের দেশের সন্তানরা বিদেশের বিভিন্ন জায়গায় আছে।  গুগল থেকে শুরু করে নাসা ও মাইক্রোসফটে এরা ভালো করছে। টেক্সট বইয়ের পাশাপাশি ভালো ভালো অন‍‍্য বই পড়তে উৎসাহ দিতে হবে বলে গুরুত্বারোপ করেন তিনি। 

এই বিষয়ে স্কলার্স ফাউন্ডেশনকে ধন‍্যবাদ জানিয়ে বলেন, নিঃসন্দেহে স্কলার্স ফাউন্ডেশন ভালো কাজ করছে। 

এর আগে, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ‍্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সুহেল আশরাফের সঞ্চালনায় সভাপতিত্ব  করেন স্কলার্স ফাউন্ডেশনের সভাপতি মোঃ  মেরাজ চৌধুরী। প্রথমেই স্বাগত বক্তব্যে প্রদান করেন মোঃ মেরাজ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক গণমাধ্যম ব‍্যক্তিত্ব, অ‍্যাডভোকেট ড. মোঃ আবু তাহের, ব‍্যাংক এসোসিয়শনের সভাপতি, সাজ্জাদুর রহমান পিন্টু, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাঃ সাদিক আহমদ, বিশিষ্ট সাংবাদিক নূরুল ইসলাম সেফুল, সহ-ব‍্যবস্থাপনা পরিচালক প্রভাতি ইন্সুরেন্স পিএলসি ও শিক্ষানরাগী সানাউল ইসলাম সুয়েজ।

আরো উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার সাধারণ সম্পাদক  আব্দুস সালাম, আলী আমজদ সরকারি বালিকা বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক রহিমা খানম, স্কলার্স ফাউন্ডেশনের উপদেষ্টা কামাল চৌধুরী। স্কলার্স ফাউন্ডেশনের সহ-সভাপতি ঈসমা খানম।

অনুষ্ঠানের বক্তব্য রাখেন ছাত্র ছাত্রীদের পক্ষে সাদিয়া শহীদ মাইসা, অভিভাবকের পক্ষে অ‍্যাডভোকেট, কামরেল আহমদ চৌধুরী,  হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক, মাওলানা মকবুল হোসেন, মোঃ কামরুল হাসান, জামিল আহমদ, শহীদ আহমদ প্রমুখ।

উল্লেখ্য, ৩য় থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মেধা যাচাই পরিক্ষায় প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ‍্যে থেকে ৭১ জন শিক্ষার্থী ভালো ফলাফল করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহারসামগ্রী বিতরন করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন