ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ধনবাড়ীতে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

২৪ জুন, ২০২৬,  7:10 PM

news image

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

এরই অংশ হিসেবে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এবং ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

গত সোমবার (২২ জুন) রাত আনুমানিক ৯টার দিকে ধনবাড়ী থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ফিরোজ আহমেদের নেতৃত্বে একদল পুলিশ সদস্য মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান।

অভিযান চলাকালে উপজেলার পাইস্কা বেলতলা বাজারে মিন্টুর দর্জির দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহজনকভাবে অবস্থানরত মো. আবু সাঈদ ওরফে মিন্টু (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু সাঈদ উপজেলার দড়িচন্দ্রবাড়ী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর-১৩ এবং তারিখ ২২ জুন ২০২৬।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে ধনবাড়ী থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

পুলিশের এই অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। তারা মাদক নির্মূলে পুলিশের ধারাবাহিক অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন