ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ধনবাড়ীতে শহিদ বুদ্ধিজীবি দিবস উদযাপন

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

১৫ ডিসেম্বর, ২০২৫,  1:18 AM

news image

টাঙ্গাইলের ধনবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্য দিয়ে  দিবসটি পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে  বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের সকল কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সুধিজন উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন।

পরে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক র‌্যালি নিয়ে উপজেলা পরিষদের শহীদ স্মৃতিসৌধে  পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত শেষে ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষ রুমে ধনবাড়ী উপজেলা সমাজসেবা অফিসার ইসমাইল হোসেনের সঞ্চালনায় ও ধনবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সায়েম ইমরানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সায়েম ইমরান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নুরুস সালাম সিদ্দিক, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান রহমান, গনঅধিকার পরিষদের শামসুল হক সুজনসহ আরো অনেকে।

আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস,এম সোবহান, ধনবাড়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা ছাহেদুজ্জামান, ধনবাড়ী প্রেসক্লাবের কার্যকরী সদস্য মো: পলাশ ইসলাম, সাংবাদিক জাহিদ সরকার, সাংবাদিক রাকিব, মোঃ জাকির হোসেন খান প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন