ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ধনবাড়ীতে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

০৪ জানুয়ারি, ২০২৬,  6:18 PM

news image

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল ও রাজিব পরিবহন বাসের সরাসরি সংঘর্ষে নিহত ১ আহত ১ হয়েছে। 

রবিবার (৪ জানুয়ারি) দুপুর ২টায় ধনবাড়ী উপজেলার ধোপাখালি ইউনিয়নের টাঙ্গাইল জামালপুর মহাসড়কের চাড়াভাঙ্গা ব্রিজে মোটরসাইকেল ও রাজিব পরিবহনের সরাসরি সংঘর্ষে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হয়েছেন।

পরবর্তীতে স্থানীয় লোকজন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা একজনের মরদেহ ও অপর আরেকজনকে জীবিত  উদ্ধার করে ধনবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।

জানা যায় ,উক্ত দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক জাকিরুল ইসলাম (২৭) জামালপুর জেলার, সরিষাবাড়ী থানার ফুলবাড়িয়া গ্রামের শুক্কুর আলীর ছেলে ও নিহত নাসিমা আক্তার (২০) বান্দরবান জেলারআলী কদম থানার ২ নং আলিমুদ্দিন পাড়া ওয়ার্ডের মৃত ইউসুফ আলীর মেয়ে। 

স্থানীয় এলাকাবাসী জানায়, ব্রীজটির দূইপাশে নিরাপত্তা বেষ্টনী থাকলে মাঝেমাঝেই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন