ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ধনবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

০৮ মার্চ, ২০২৬,  3:58 PM

news image

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিত্যপণ্যের বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

৭ই মার্চ শনিবার বিকেলে উপজেলার ধনবাড়ী বাজার, তেলের পাম্প, ধোপাখালী, কবিরাজবাড়ীসহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ নূরজাহান আক্তার সাথী। 

ধনবাড়ী কাচা বাজারে এক মাংস ব্যবসায়ীর চৌকির নিচ থেকে জবাইকৃত কুকুরের মাথা ও চামড়া সহ নাড়িভূড়ি পাওয়া যায় সেই স্থান পরিদর্শন করে সিসিটিভির ফুটেজ সংগ্রহের কার্যক্রম শুরু করেন পরে ধনবাড়ীর হজি কাচ্চি বিরিয়ানি হাউজে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সেই সাথে দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পুলি।  ফিলিং স্টেশন গুলোতে জ্বালানি তেল মজুদ করে রেখে কোনো সিন্ডিকেট তৈরি করা হচ্ছে কি না, অথবা কোনো ধরনের অনিয়ম রয়েছে কি না তা খতিয়ে দেখা হয়।

অপরদিকে, ধোপাখালীর মঠবাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে কয়েকজনকে মাটি বিক্রি করবে না মর্মে  মূচলেকা নেন প্রশাসন। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নূরজাহান আক্তার সাথী জানান, অভিযানে এক খাবার দোকানীকে সতর্কতাভাবে জরিমানা করা হয়েছে। আগামীদিনে অভিযান অব্যহত রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন