ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ধনবাড়ীতে ভুয়া ফেইসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

২৩ ফেব্রুয়ারি, ২০২৬,  4:26 AM

news image

'ধনবাড়ী নিউজ ও আমাদের ধনবাড়ী সংবাদ’ নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে ছবি-তথ্য ও বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়রি করেছেন ধনবাড়ী উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী।

শনিবার ২১ ফেব্রুয়ারি রাতে "ধনবাড়ী নিউজ ও আমাদের ধনবাড়ী সংবাদ" নামে  ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে টাঙ্গাইলের ধনবাড়ী থানায় এ সাধারন ডায়রি করেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নুরুস সালাম সিদ্দিক।

বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক হাফেজ খাইরুল ইসলাম মুন্সী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম ‘ধনবাড়ী নিউজ https://www.facebook.com/share/1DVkX3KDoQ/?mibextid=wwXIfr ও আমাদের ধনবাড়ী সংবাদ’ https://www.facebook.com/share/17QKLte8tL/?mibextid=wwXIfr নামে  ভুয়া ফেসবুক আইডি খুলে আমার সম্মান নষ্ট করার জন্য AI দিয়ে ছবি তৈরি করে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার ও মানহানি করছে কে বা কারা।

বিষয়টি আমার নজরে আসলে দ্রুত ধনবাড়ী থানায় গিয়ে একটি সাধারন ডায়রি (জিডি) করি, যার জিডি নং৮৮৩"। আমি এর তীব্র নিন্দা জানাই। আশা করছি পুলিশ দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনবেন।

তিনি আরও বলেন, ধনবাড়ীবাসীর প্রতি আমার আহবান থাকবে কেউ যেন এসব মিথ্যা মনগড়া বানোয়াট প্রপাগাণ্ডা বিশ্বাস না করেন । 

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নুরুস সালাম সিদ্দিক ফেসবুকে ভুয়া আইডি খোলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন