ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ধনবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

১৬ এপ্রিল, ২০২৬,  1:43 AM

news image

আনন্দ-উচ্ছ্বাস, রঙিন আয়োজন এবং বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নুরজাহান আক্তার সাথী।

এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নূরুস সালাম সিদ্দিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে “এসো হে বৈশাখ” সংগীত ও আবৃত্তির মাধ্যমে নববর্ষকে বরণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।উৎসবের পুরো আয়োজন জুড়ে ছিল প্রাণচাঞ্চল্য ও বাঙালির ঐতিহ্যের উজ্জ্বল উপস্থিতি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন