ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

দুবাইতে সম্মাননা পেলেন ঢাকার জুলফিকার জাহেদী

#

রকিবুল ইসলাম আফ্রিদি

২৬ নভেম্বর, ২০২৫,  7:11 PM

news image

চলচ্চিত্র প্রযোজক, নির্মাতা ও লেখক আলী জুলফিকার জাহেদী। তার প্রথম সিনেমা  ‘কাগজ’-এর পর দ্বিতীয় সিনেমা  ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নির্মাণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি আলী জুলফিকার জাহেদী দুবাইয়ে অনুষ্ঠিত ‘মেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ আয়োজনে সম্মাননা অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পাঁচ তারকা শেরাটন দুবাই ক্রিক হোটেল অ্যান্ড টাওয়ার্সে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের মোট ৩০ জন ব্যক্তিকে প্রভাবশালী নেতৃত্ব, সৃজনশীলতা ও সামাজিক অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে আলী জুলফিকার জাহেদী এই স্বীকৃতি অর্জন করেন।

অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের শিল্পী, উদ্যোক্তা, সৃজনশীল কর্মী এবং পেশাজীবীরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি পরিচালনা করে ফ্রেন্ডস ভিউ অ্যাড মিডিয়া অ্যান্ড ইভেন্টস। সম্মাননা প্রদানের পাশাপাশি এতে সাংস্কৃতিক পরিবেশনা, মতবিনিময় পর্ব এবং সম্মানিত ব্যক্তিদের অভিজ্ঞতা উপস্থাপনের সুযোগ অন্তর্ভুক্ত ছিল।

আলী জুলফিকার জাহেদী ২০১৬ সাল থেকে চলচ্চিত্র নির্মাণ ও লেখালেখির সঙ্গে যুক্ত। তার পরিচালিত ‘কাগজ’ চলচ্চিত্রটি ২০২২ সালে মুক্তি পায় এবং পরবর্তীতে দেশি ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও মনোনীত হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন