ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

তরুণ নির্মাতা বাপ্পি খানের জন্মদিন আজ

#

রকিবুল ইসলাম আফ্রিদি

১৪ অক্টোবর, ২০২৫,  12:07 AM

news image

বাংলাদেশের টেলিভিশন অঙ্গনের প্রতিশ্রুতিশীল তরুণ নির্মাতা বাপ্পি খান-এর আজ (১৪ অক্টোবর, মঙ্গলবার) জন্মদিন। ছোট পর্দায় নিয়মিত ব্যস্ত এই নির্মাতা বর্তমানে কাজ করছেন তাঁর নতুন ধারাবাহিক নাটক ‘টানাপোড়ন’ নিয়ে।

একঝাঁক জনপ্রিয় তারকা শিল্পীকে নিয়ে নির্মিত এই ধারাবাহিকের গল্পে রয়েছে পরিবার, সম্পর্ক, টানাপোড়ন ও আবেগের রঙে বোনা বাস্তব জীবনের কাহিনি, যা দর্শকের মনে ছুঁয়ে যাবে— এমনটাই আশা প্রকাশ করেছেন নির্মাতা বাপ্পি খান।

নিজের জন্মদিনে কৃতজ্ঞতা প্রকাশ করে বাপ্পি খান বলেন, দর্শকের ভালোবাসাই আমার সবচেয়ে বড় উপহার। জন্মদিনে সবাই দোয়া করবেন যেন আরও ভালো কিছু উপহার দিতে পারি।

এই প্রতিশ্রুতিশীল নির্মাতার জন্মদিনে সহকর্মী, শিল্পী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। অনেকেই জানিয়েছেন, বাপ্পি খান তাঁর নিষ্ঠা, সৃজনশীলতা ও গল্প বলার মুন্সিয়ানায় ইতিমধ্যেই তরুণ নির্মাতাদের মধ্যে একটি বিশেষ অবস্থান তৈরি করেছেন।

বর্তমানে বাপ্পি খান ‘টানাপোড়ন’-এর কাজ ছাড়াও আরও কয়েকটি নতুন প্রজেক্টের প্রস্তুতি নিচ্ছেন, যেগুলো খুব শিগগিরই দর্শকদের সামনে আসবে ছোট পর্দায়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন