ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে বটিয়াঘাটায় র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

#

ইমরান হোসেন (খুলনা)

০৭ জুন, ২০২৬,  1:02 AM

news image

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে খুলনার বটিয়াঘাটা উপজেলায় র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বটিয়াঘাটা-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, নার্স এবং বিভিন্ন পর্যায়ের স্টাফরা অংশগ্রহণ করেন।

র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মো. ওহিদুজ্জামান, আরএমও ডা. দেবজ্যোতি, ডা. মাইনুল ইসলাম, ডা. জান্নাতুল, সৌমেন, মো. সাইদুল রহমান, এমটিপিআই জ্যোতির্ময়ী, রেজাউল রাজ এবং নার্সিং ইনচার্জ সুনিত্রা। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের সকল পর্যায়ের কর্মকর্তা, স্টাফ ও কর্মচারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যন্ত জরুরি। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন