ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ডাকাতের গুলিতে ডাকাত নিহত, প্রাণে বাঁচলেন গৃহকর্তা

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

২৯ এপ্রিল, ২০২৬,  4:45 PM

news image

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ডাকাতির সময় ডাকাতদের নিজেদের গুলিতে এক ডাকাত নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাড়ির মালিক গিয়াস উদ্দিন।

কাল বৈশাখী ঝড়ে গাছপালা পড়ে টানা কয়েক দিন থেকে বিদ্যুৎ না থাকায় চুরি ডাকাতি ধর্ষন চেষ্টা সহ নানা অপরাধের  অভিযোগ পাওয়া যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে একদল ডাকাত গিয়াস উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে প্রবেশের চেষ্টা করলে গৃহকর্তা ও পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন।

এতে আতঙ্কিত হয়ে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এক পর্যায়ে নিজেদের গুলিতেই এক ডাকাত গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার পরপরই অন্য ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত ডাকাতের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান ডাকাতের গুলিতে অন্য ডাকাত নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন