ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঠাকুরগাঁওয়ে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

#

তোফাজুল ইসলাম (বালিয়াডাঙ্গী প্রতিনিধি)

৩০ জুন, ২০২৬,  6:09 PM

news image

ঠাকুরগাঁওয়ে বহুল আলোচিত বাক প্রতিবন্ধী শিশুকে নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মনসুর এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে আসামি আব্দুল মমিনের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অনাদায়ে তাকে আরও কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

একই সঙ্গে আদালত নির্দেশ দেন, আদায়কৃত জরিমানার অর্থ ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারকে প্রদান করতে হবে। রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী, আসামিপক্ষের আইনজীবী, মামলার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায়কে ভুক্তভোগী পরিবারের জন্য ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ দমনে এ রায় কার্যকর বার্তা বহন করবে বলে মনে করছেন সচেতন মহল।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন