ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঠাকুরগাঁওয়ে পুলিশের চাকরি পেলেন ২৬ জন

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

২৬ মে, ২০২৬,  12:42 AM

news image

২৪ মে রবিবার ২০২৬ খ্রিস্টাব্দে জেলা পুলিশ, ঠাকুরগাঁও এর আয়োজনে পুলিশ  কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয় এবং প্রাথমিকভাবে ২৬ জন  নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

এ উপলক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন। তিনি বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা, শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। 

পুলিশ সুপার মহোদয় নবনির্বাচিতদের উদ্দেশ্যে আরও বলেন, সততা, দেশপ্রেম, শৃঙ্খলা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, সদ্য নির্বাচিত সদস্যরা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে মানবিক ও পেশাদার পুলিশিং নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ কর্মকর্তাবৃন্দ, ঠাকুরগাঁও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন