ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

১৫ সেপ্টেম্বর, ২০২৬,  11:15 PM

news image

‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) হরিপুর ইসলামীক ফাউন্ডেশনের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’-এর রিয়েক্ট-ইন প্রকল্পের সহযোগিতায় এবং ‘সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ)’-এর ওর্য়াকিং গ্রুপের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নভিত্তিক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়।

‎আয়োজকরা জানান, অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনার মাধ্যমে স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনা প্রণয়ন করা হবে। এর মাধ্যমে সমাজের সাধারণ মানুষের পাশাপাশি মা, শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

‎সভায় স্থানীয় জনগণের কাঙ্ক্ষিত ও প্রাসঙ্গিক বিষয়গুলো চিহ্নিত করে সেগুলোকে কেন্দ্র করে কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা চন্দন কর। ‎আরও উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো. শামীমুজ্জামান, উপজেলা জনস্বাহ্য প্রকৌশলী সানোয়ার প্রধান জনি, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার, প্রজেক্ট অফিসার রুমা বেগমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, এইচএ, এএইচআই ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরাও সভায় অংশ নেন।

‎সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে বাস্তব প্রয়োজনের সঙ্গে পরিকল্পনার সমন্বয় ঘটবে। এতে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও সুরক্ষাসহ স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

‎আলোচনায় অংশগ্রহণকারীরা কর্মপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন