ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজ জামে মসজিদে হাজী সমাবেশ অনুষ্ঠিত

#

তোফাজুল ইসলাম (বালিয়াডাঙ্গী প্রতিনিধি)

৩০ জুন, ২০২৬,  6:31 PM

news image

ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজ জামে মসজিদে ২০২৬ সালে পবিত্র হজ পালনকারী হাজীদের পুনর্মিলনী এবং ২০২৭ সালের সম্ভাব্য হজযাত্রীদের আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সরকারের অনুমোদিত হজ ও ওমরা এজেন্ট শহীদুল্লাহ্ হজ্ব গ্রুপ (লাইসেন্স নং-১১৭২)-এর ব্যানারে আয়োজিত এ “হাজী সমাবেশ” ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আলহাজ মো. আনিসুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বনগাঁওহাট হাফেজিয়া মাদ্রাসা, হরিপুর, ঠাকুরগাঁওয়ের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ আলহাজ মো. শহীদুল্লাহ্।

সমাবেশে ২০২৬ সালে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে আসা হাজীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। এ সময় হাজীগণ পবিত্র মক্কা ও মদিনায় হজ পালনের বিভিন্ন আধ্যাত্মিক অভিজ্ঞতা উপস্থিত সবার সঙ্গে ভাগাভাগি করেন। তারা হজ পালনের সময়কার স্মৃতিচারণ করেন এবং হজের সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন