ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

১২ জুন, ২০২৬,  10:38 PM

news image

ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যুর ঘটনা কমিয়ে আনতে এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশনের REACTS-IN প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার (১১ জুন) জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন ও সিভিল সার্জন ডা. আনিছুর রহমান।

এছাড়া ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চ্যাম্বুগং, REACTS-IN প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, আত্মহত্যা ও অপমৃত্যু কেবল ব্যক্তিগত নয়, এটি একটি গুরুতর সামাজিক সমস্যা। পারিবারিক অশান্তি, মানসিক অবসাদ, মাদকাসক্তি, সামাজিক চাপ এবং হতাশার মতো নানা কারণে এ ধরনের ঘটনা ঘটছে। এসব ঝুঁকি মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

কর্মশালায় অংশগ্রহণকারীরা আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে বিভিন্ন করণীয় এবং বাস্তবমুখী সুপারিশ তুলে ধরেন। পাশাপাশি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সমাজসেবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন