ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

টাঙ্গাইলে সাগরদিঘী রয়েল ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

১৭ মার্চ, ২০২৬,  10:57 PM

news image

টাঙ্গাইলের ঘাটাইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং এ্যাডভোকেট এস. এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাগরদিঘী রয়েল ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার সাগরদিঘী এলাকার স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাগরদিঘী ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও রয়েল ক্লাবের অন্যতম সংগঠক শিশির আহমেদ শাওন।

​সাগরদিঘী ইউনিয়ন ছাত্রদলের সদস্য আরিফুল ইসলাম জিকুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন এবং এ্যাডভোকেট এস. এম ওবায়দুল হক নাসির জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় আনন্দ প্রকাশ করেন।

তারা আশা প্রকাশ করেন যে, নতুন প্রশাসকের নেতৃত্বে টাঙ্গাইল জেলা তথা ঘাটাইল ও সাগরদিঘী অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে সাগরদিঘী রয়েল ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন