ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

টাঙ্গাইলে পুলিশ হেফাজতে যুবলীগ নেতার মৃত্যু

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

০৪ অক্টোবর, ২০২৫,  8:12 PM

news image

পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান । আজ শনিবার (৪ অক্টোবর) দুপুরে তার মৃত্যু হয়।

মিজানুর রহমান মিজান টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রায় চার মাস আগে বাসাইল থানা পুলিশ তাকে উপজেলার নাকাছিম এলাকা থেকে আটক করে। পরে টাঙ্গাইল সদর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় গত ১৭ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিজান। তাকে প্রথমে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম বলেন, “কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে টাঙ্গাইল মেডিক্যালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হলে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। তবে মৃত্যুর বিষয়টি এখনো জানানো হয়নি, কারণ মেডিক্যালে যাওয়ার পর থেকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের আওতায় ছিলেন।”

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের জজ আদালতে তার জামিন শুনানি হয়। সে সময় মিজানের গুরুতর অসুস্থতার বিষয় উল্লেখ করে প্রয়োজনীয় মেডিকেল কাগজপত্র জমা দিলেও আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। আগামী ৭ অক্টোবর ছিল তার পরবর্তী জামিন শুনানির তারিখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন