ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

১৮ এপ্রিল, ২০২৬,  1:48 AM

news image

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তেল জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস নূরজাহান আক্তার সাথী।

জানা যায়, ধনবাড়ী পৌরসভার কয়াপাড়া এলাকায় অবস্থিত দারুস সালাম ফিলিং স্টেশনে তেল বিক্রয়ে অনিয়ম ও অবৈধ মজুদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ৮১ লিটার অকটেন ও ৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে ম্যাজিস্ট্রেট মিস নূরজাহান আক্তার সাথী জানান, ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। পাশাপাশি প্রতিদিন সকাল ৮টা থেকে ট্যাগ অফিসারের উপস্থিতিতে সঠিকভাবে তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম ছোবহান, ধনবাড়ী থানার এসআই ইকবাল হোসেন ও এসআই ফিরুজসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন