ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

টাঙ্গাইলের গোপালপুরে পশ্চিম নুঠুররচর উত্তরপাড়া জামে মসজিদের উদ্বোধন

#

রাহাত শরীফ (গোপালপুর)

১৫ আগস্ট, ২০২৬,  1:20 AM

news image

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম নুঠুররচর উত্তরপাড়া জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুভ উদ্বোধন করেন গোপালপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জসিম এবং মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল জলিল সরকার, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি সবুজ সরকার, মির্জাপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মন্ডল এবং গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান টিটু।

এছাড়াও মসজিদ কমিটির সভাপতি সামাদ মেলেটারি, সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উদ্বোধন উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় ও সামাজিক পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় মসজিদের উন্নয়ন ও মুসল্লিদের কল্যাণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন