ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

টাংগাইলের ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

১৯ ফেব্রুয়ারি, ২০২৬,  4:31 PM

news image

টাঙ্গাইলে ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকার।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক , ধনবাড়ী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সানোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বাবুল হাছান, উপজেলা সমবাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কার্যকরী সদস্য মোঃ পলাশ ইসলাম সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বিন্দুরা। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ ছাত্র প্রতিনিধি, সাংবাদিক , বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজের শিক্ষকসহ অন্যান্য অতিথিবৃন্দরা। 

বক্তারা সভায় ধনবাড়ী উপজেলার বাজারে রমজানে অতিরিক্ত দ্রব্যমূল্যের দাম, রাস্তায় যানজট, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, অনলাইন জুয়া, চুরি-ডাকাতি, বাল্য বিবাহ, ইভটিজিং, ঘুষ কারবারি বন্ধ সহ বিভিন্ন অপরাধমূলক বিষয়ে গুরুত্বারোপ করে আলোচনা করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন